ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বিজয়নগ‌রে যুবদল নেতার সহযোগিতায় যুবলীগ নেতা‌ পলায়ন


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৮-৫-২০২৫ দুপুর ৩:৪৪

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের অভিযানে যুবলীগ নেতাকে পালাতে সহায়তা করে‌ছে যুবদল নেতা মিজানুর রহমান। এ ঘটনায়  শ‌নিবার ১৭ মে যুবদল নেতার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলায় বুধন্তী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। ১৭ মে শনিবার জেলা যুবদল থেকে অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। পালিয়ে যাওয়া যুবলীগ নেতা ও অভিযুক্ত যুবদল নেতার কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। 
ভিডিও চিত্র ও পুলিশ সূত্রে জানা যায়,  বুধন্তী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ ইসলামকে গ্রেফতার করতে বুধন্তি  বাসস্ট্যান্ডের ইউনুস মিয়ার মুদি দোকানে ১৫ মে রাত ১১টার দিকে ইসলামপুর পুলিশ ফাঁড়ির (এস.আই) সুমন চন্দ্র দাসের নেতৃত্বে  অভিযান চালায় ।  এ সময় বুধন্তী ইউনিয়নের যুবদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান কৌশলে সোহাগ মিয়াকে পালিয়ে যেতে সহায়তা করেন।  অভিযান এর সময় পু‌লিশ‌কে  দোকানের ভেতরের দিকে যেতে দিচ্ছেন না ওই যুবদল নেতা । এক পর্যায়ে পুলিশকে ধাক্কা মেরে ভেতর থেকে সোহাগ মিয়া দৌড়ে পালিয়ে যেতে সহায়তা করেন।   ত‌বে মিজানুর রহমান এসব অভিযোগ অস্বীকার ক‌রে বলেন, আমি মোবাইল ফোনের সিমকার্ড তোলার জন্য একটি দোকানে যাই। এ সময় পুলিশ এসে আমার নাম জানতে চায়। এ নিয়ে ওনাদের সঙ্গে আমার তর্কবিতর্ক হয়। দোকান থেকে কেউ তখন চলে গেছেন কি-না আমি দেখিনি। তিনি বলেন, আমি আসলে ষড়যন্ত্রের শিকার।
দীর্ঘ সময় জুলুম নির্যাতনের শিকার হয়ে আবার একই পরিস্থিতির শিকার। তবে ঘটনা যেহেতু ঘটেছে বলা হচ্ছে সে কারণে দল শোকজ করতেই পারে। আমি শোকজের জবাব দেব। ঘটনা যে সত্য নয় সেটা দলকে আমি জানিয়ে দেব।

বিজয়নগর থানার অ‌ফিসার ইনচার্জ ওসি মো. শহিদুল ইসলাম যুবদল নেতার বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে  জানান, এসআই সুমন চন্দ্র দাস বাদী হয়ে মিজানুর রহমানসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা  থানায় দায়ের করেছেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড, আসামী পলাতক

পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ

ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ৎ

ধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেন

টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরির সময় শিক্ষার্থী আটক

শেরপুরের গারো পাহাড়ে মোমবাতি হাতে খৃষ্ট সম্প্রদায়ের তীর্থযাত্রীর আলোর মিছিল অনুষ্ঠিত

শরণখোলায় লাগামহীন চুরি ও মাদকের থাবা: চরম নিরাপত্তাহীনতায় উপকূলের মানুষ

গুরুদাসপুরে শাকিল হত্যার ঘটনায় আরো ২ জনকে আটক করেছে ডিবি

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, খন্ডিত মরদেহ উদ্ধার

নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক