গোপালগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গোপালগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মো. নজরুল মোল্যা (৫৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (১৮ মে) সকালে কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নজরুল একই গ্রামের হেমায়েত মোল্যার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম নজরুলের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বসত ঘর তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই নজরুলকে আটক করা হয়।
গ্রেফতারকৃত নজরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী সূত্র জানায়, নজরুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন