ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম নগরীর বিবিরহাট এলাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরীকে হাটহাজারীতে উদ্ধার


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১৮-৫-২০২৫ দুপুর ৩:৫০

চট্টগ্রামের হাটহাজারী থেকে র‌্যাব ৭ বিশেষ অভিযান চালিয়ে নগরীর পাঁচলাইশ থানাধীন বিবিরহাট এলাকায় নিখোঁজ হওয়া ষোল বছর বয়সী রেসমা (ছদ্মনাম) নামের এক কিশোরীকে উদ্ধার করেছে। 

রবিবার (১৮ মে) বেলা ১১ টার দিকে র‌্যাব ৭ সিপিসি ২ হাটহাজারী ক্যাম্পের এসপি সাইফুর রহমান এ প্রতিবেদককে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এর আগে গত শনিবার  দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ০৯নং ওয়াডস্থ মেখল ফকিরহাট এলাকার মৃত জালাল উদ্দীনের ঘর থেকে র‌্যাব ৭ সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের সদস্যরা ওই কিশোরীকে উদ্ধার করে। 

র‌্যাব ৭ এর হাটহাজারী ক্যাম্প সিপিসি ২ এর ডিএডি মো.নুরুল আলম গণমাধ্যমকে জানান, চট্টগ্রাম নগরীর পাচঁলাইশ থানার বিবিরহাটের ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের সুন্নীয়া মাদ্রাসার সলিমুল্লাহ শাহ এলাকা থেকে গত ১৫ মে বিকাল আড়াটার দিকে রেশমা (ছদ্মনাম) নামের অপ্রাপ্ত বয়সী এক কিশোরী নিখোঁজ হয়। তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে গত শুক্রবার (১৬ মে) পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে অভিযোগের বিষয়ে র্যাব ৭ কে অবহিত করলে তারা তথ্য প্রযুক্তির সহায়তায় হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন ৯নং ওয়ার্ডস্থ ফকিরহাট বাজারের পূর্ব পাশে মৃত জালাল উদ্দীনের ঘর থেকে উক্ত কিশোরীকে উদ্ধার করে।

তিনি আরও জানান, উদ্ধার করা ওই কিশোরীকে তার পরিবার ও পাঁচলাইশ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে জানতে পাঁচলাইশ থানায় নিখোঁজ ডাযেরী করা ভিকটিমের মা আনোয়ার বেগমের মুঠোফোনে রিং দিলে তাঁর ফোনটি বন্ধ রাখায় যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। 

জানতে চাইলে পাঁচলাইশ থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই নয়ন আহমেদ রবিবার সকালের দিকে গণমাধ্যমকে জানান, ডায়েরি করার পর আমরা বিষয়টি বিভিন্ন থানা পুলিশ ও র্যাব ৭ কে জানায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব ৭ এর হাটহাজারী সিপিসি ২ হাটহাজারী ক্যাম্পের সদস্যরা উক্ত কিশোরীকে উদ্ধার করে আমাদের নিকট হস্তান্তর করলে ভিকটিমকে তার মায়ের হেফাজতে বুঝিয়ে দেয়া হয়। 

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে এ প্রতিবেদককে জানান, র‌্যাব বিভিন্ন থানা নিয়ে কাজ করেন। যে থানায় অভিযোগ থাকে র‌্যাব আসামি ধরে বা ভিকটিমকে উদ্ধার করে পরবর্তী পদক্ষেপের জন্য সেই থানা পুলিশের হাতে তুলে দেন। আর গতকাল র‌্যাব যে ভিকটিমকে উদ্ধার করেছে সে ব্যাপারে আমাদের কিছু জানাননি। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ