ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

জানতাম, প্রিয়াঙ্কা ভালো মা হবেন : নিক


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৫-২০২৫ দুপুর ৪:২৫

২০১৮ সালের ১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। সারোগেসির মাধ্যমে ২০২২ সালের ১৫ জানুয়ারি জন্ম নেয় তাদের একমাত্র কন্যা মালতি মারি চোপড়া জোনাস। প্রথস সন্তান জন্মলাভের পর মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের সঙ্গে বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন এই তারকা দম্পতি।

সম্প্রতি নিউ ইয়র্কের ড্রামা লিগ অ্যাওয়ার্ডসে অ্যাকসেস হলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে স্ত্রী প্রিয়াঙ্কার মাতৃত্ব নিয়ে প্রশংসা করেন নিক জোনাস। এই সংগীত তারকা বলেন, “প্রিয়াঙ্কার মধ্যে সহানুভূতি, সহমর্মিতা এবং ভালোবাসা এতটাই গভীর, যা তাকে শুধু একজন ভালো মানুষ নয়, একজন অসাধারণ মা-ও বানিয়েছে। এই যাত্রায় তার সঙ্গী হতে পারাটা আমার কাছে আশীর্বাদের মতো। আমি আগে থেকেই জানতাম সে খুব ভালো একজন মা হতে পারবে।”

নিক জানান, মাদার্স ডে উপলক্ষে স্ত্রী ও মেয়ের জন্য একটি বিশেষ পিকনিকের আয়োজন করেছিলেন তিনি। সেই পরিকল্পনার উৎস ছিল ভাই জো জোনাস। এই গায়কের কথায়, “জো দারুণ আইডিয়া দেয়। ও বলল, ‘এই জিনিসটা দারুণ, করতেই হবে।’ আমরাও করলাম। আর অভিজ্ঞতাটা ছিল দুর্দান্ত।”

মাদার্স ডে-র দিন ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা ও মালতির সঙ্গে পিকনিকের ছবি শেয়ার করেন নিক। সেখানেও ভেসে ওঠে তাদের ভালোবাসার বন্ধনের দৃশ্য।

প্রিয়াঙ্কা চোপড়া এখন ব্যস্ত এসএস রাজামৌলির ছবি SSMB29-এ। যেখানে তার বিপরীতে থাকছেন মহেশ বাবু। এছাড়াও রয়েছে Citadel Season 2, Heads of State ও The Bluff-এর মতো প্রজেক্ট। 

সম্প্রতি মেট গালাতেও নজর কেড়েছেন নিক-প্রিয়াঙ্কা জুটি।

এমএসএম / এমএসএম

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়

বিতর্কের মধ্যে প্রেমের মুহূর্ত সামনে আনলেন কৃতি