পাটগ্রামে চোরাকারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের সীমান্তে মাদক চোরাকারবারীদের হামলায় বিজিবির দুইজন সদস্য আহত হয়েছে। রোববার (১৮ মে) রাত ২ টায় উপজেলার ওই ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সীমান্তে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নাজিরগোমানী বিজিবি ক্যাম্পের সদস্য অনুপ কুমার (২৯) ও মনিরুজ্জামান (২৯)। দুজনই পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে রোববার দুপুরে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিজিবি জানায়, রোববার গভীর রাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মোটরসাইকেল নিয়ে সীমান্তে যায় দুই চোরাকারবারী। খবর পেয়ে নাজিরগোমানী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হাসিবুর রহমানের নের্তৃত্বে টহল দলের সদস্যরা অভিযান চালায়। এ সময় টের পেয়ে ভারত থেকে পাচারকৃত মাদকদ্রব্যের ব্যাগ পিঠে নিয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুই চোরাকারবারী। পরে মোটরসাইকেলটি জব্দ করে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় মোহাম্মদপুর এলাকায় পথরোধ করে বিজিবির সদস্যদের উপর হামলা চালায় চোরাকারবারীদের একটি দল। এতে ওই দুই বিজিবি সদস্য আহত হন। রাত সাড়ে ৩ টায় আহতের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় নাজিরগোমানী ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হাসিবুর রহমান বাদী হয়ে জগতবেড় ইউনিয়নের বেশ কয়েকজন চোরাকারীদের নাম ও অজ্ঞাত আসামীদের উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, ‘বিজিবি বাদী হয়ে একটি মামলা দিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন