ধামইরহাটে শত্রুতার বলি হলো আড়াই বিঘা জমির ধান
নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বলি হলো কৃষকের আড়াই বিঘা জমির ধান। গামর অবস্থায় থাকা কৃষকের এতগুলো ধান নস্ট হওয়ায় হতাশায় দিনযাপন করছে। ভুক্তভোগী সুবিচারের প্রার্থনায় আইনি সহায়তা চেয়েছেন।
ধামইরহাট থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের বড়মোল্লা পাড়া (বীরগ্রাম) এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে আনিছার রহমান অভিযোগ করেন, বীরগ্রাম মৌজায় তার পৈতৃকভাবে পাওয়া ক্রয়সূত্রে খরিদ করা ১.২৫ একর জমিতে অনেকদিন যাবৎ চাষাবাদ করে আসছিলেন। এমতাবস্থায় প্রতিপক্ষের লোকজন চলতি মাসের ৯ সেপ্টেম্বর তার জমিতে রাসায়নিক স্প্রে করে সমস্ত ধান বিনস্ত করার অভিযোগ করেছেন। ভুক্তভোগী আনিছার রহমান বলেন, ‘আমার জমিতে আমার নিজ ছোট ভাই মো. আমিনুল ইসলাম অন্যান্য প্রতিপক্ষ আনোয়ার হোসেন, নাসির উদ্দিন সহ ৪/৫ জন দীর্ঘদিন ধরে শত্রুতা করে আসছে, গত ৯ সেপ্টেম্বর রাতে স্থানীয় জিয়াউর রহমান জমিতে রাসায়নিক স্প্রে করার নিজ এ্যাম্বুলেন্স নিয়ে আসতে দেখে আমাকে জানায়, এতে আমার প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এ বিষয়ে ধামইরহাট থানায় ও মাননীয় সাংসদসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবগত করেছি।’ স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুর রহমানকেও আমিনুল ইসলামকেই দোষী মনে করেন বলে প্রতিবেদককে জানা।
অভিযুক্ত প্রতিপক্ষ আমিনুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জমিটি আমারই, সেখানে আমিই ধান লোকজন দিয়ে লাগিয়েছেন, আমার প্রতিপক্ষ জোর করে জমিতে ধান খোসা দিয়ে জবর দখলের চেষ্টা করেছিল, আমরা ২ ভাই ৭ বোন, বোনদের অংশ অভিযোগকারী আত্নসাৎ করেছে, আমি কারও ধানে স্প্রে করিনি, বরং সেই আমার ধানে স্প্রে করেছে।’
ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, আনিছার রহমান ধান স্প্রে করার অভিযোগ করলেও অপর পক্ষ আমিনুল ইসলাম থানায় এজাহার দাখিল করেছেন, প্রকৃত ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা
কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন মাদ্রাসায় শিক্ষা ও উন্নয়ন সমাবেশ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মনিরামপুর পৌরশহরে প্রায় দুই কোটি টাকার জমি উদ্ধার
পুকুরে মাছ তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩
নড়াগাতীতে ৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক
কুড়িগ্রামে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা অসুস্থ -৭
পাটগ্রামে সরকারি কাজে বাধা, বিএনপি নেতা গ্রেফতার
জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাঘার আতারপাড়ায় নদী ভাঙ্গনে দুঃস্থ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ
রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়ামোদীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ