জাককানইবি'তে চলচ্চিত্রকর্মে পাইরেসি প্রতিরোধে কপিরাইট আইন ২০২৩ শীর্ষক সেমিনার
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে 'চলচ্চিত্রকর্ম: পাইরেসি প্রতিরোধে কপিরাইট আইন ২০২৩'-এর ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে ২০২৫ তারিখ রবিবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সেমিনারটি শুরু হয়। ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগিতায় সংস্কৃতি মন্ত্রণালয়ের কপিরাইট অফিস সেমিনারটি আয়োজন করে।
সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, 'আজকে যে বিষয়ের উপর সেমিনারটি অনুষ্ঠিত হচ্ছে তা অনত্যন্ত সময়োপযোগী। পাইরেসি প্রতিরোধে কপিরাইট আইন সম্পর্কে জানা সকলের জন্যই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে শুধু একটি নয় আরও সেমিনার হওয়া প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যান্ডরেন্স সেল (আই.কিউ.এ.সি) এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে সেমিনারগুলো আয়োজন করা যেতে পারে।'
বাংলাদেশ কপিরাইট অফিসের কপিরাইট রেজিস্ট্রার (যুগ্মসচিব) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক কপিরাইট রেজিস্ট্রার, সাবেক অতিরিক্ত সচিব ও কপিরাইট বোর্ডের সদস্য মো. মনজুরুর রহমান। সেমিনারে ধন্যবাদ জ্ঞাপন করেন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল, সঞ্চালনায় ছিলেন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদা সিকদার। এসময় ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?