ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে ডিএমপির বিশেষ অভিযান


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ১৯-৫-২০২৫ দুপুর ২:৫৫

রাজধানীর নিউমার্কেট থানার কাটাবন, বাটা সিগন্যাল ও এলিফ্যান্ট রোডে গাউছিয়া মার্কেট বরাবর রাস্তা থেকে অবৈধ ভাসমান দোকান ও মালামাল উচ্ছেদে ডিএমপির রমনা বিভাগের উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।

রবিবার (১৮ মে ২০২৫ খ্রি.) সড়কে যানজট নিরসন ও নগরবাসীর স্বাচ্ছন্দে চলাচল নিশ্চিতে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান আহম্মেদের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

রাজধানীর নিউমার্কেট থানাধীন কাটাবন, বাটা সিগন্যাল ও এলিফ্যান্ট রোডে গাউছিয়া মার্কেট বরাবর মূল সড়কের দুই পাশে বিভিন্ন অবৈধ ভাসমান দোকানপাট গড়ে উঠেছিলো এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে তাদের মালামাল রাস্তায় ও ফুটপাতে ফেলে রেখেছিলো, যার ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিলো। বারবার নির্দেশনা সত্ত্বেও অবৈধ দোকানপাট ও মালামাল না সরানোয় রবিবার রমনা বিভাগ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। 

অভিযান চলাকালে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী রাস্তায় থাকা অবৈধ মালামালগুলো জব্দ করা হয়। এসময় মূল সড়কে অবৈধভাবে মালামাল রেখে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে  ১০ জনকে গ্রেফতার ও ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পরে গ্রেফতারকৃতদের সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড এবং অনাদায়ে কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়। অভিযানে মোট ২৩, ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া যে সকল কাঠের চৌকি এবং প্লাস্টিক সামগ্রী অবৈধ দোকান ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করা হতো সেগুলো জব্দ করে ধ্বংসের নির্দেশ দেয়া হয়। রাস্তার উপর ফেলে রাখা মালিকানাবিহীন কিছু সবজি জব্দ করা হয়। পরবর্তীতে সবজিগুলো থানা পুলিশের উদ্যোগে আজিমপুর এতিমখানায় প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার