ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

টুঙ্গিপাড়া সড়কের পাশে গাছ কেটে রাতের আঁধারে বিক্রি


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ২০-৫-২০২৫ দুপুর ১২:৫০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মুন্সির চর সড়কের পাশে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন একাধিক মেহগনি গাছ রাতের আঁধারে কেটে চুরি করে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ই মে রাত ২ টার সময় ৬ জন চোর চক্রের সদস্যরা স্থানীয় প্রভাবশালীদের ছত্র ছায়ায় এই গাছ কেটে বিক্রি করে। পাশের ইটের ভাটার পাহারাদার বাধা দিতে গেলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখায়।এই চুরির সঙ্গে উপজেলার গিমাডাঙ্গা গ্রামের ইউনুস ফরাজির ছেলে সুলাইমান ফরাজী, তার গাড়ির চালক মিন্টু মোল্লার ছেলে তূর্য মোল্লা, মৃত সৈয়দ আলীর ছেলে তরিকুল, এবং শ্রীরামকান্দি গ্রামের মিরাজ শেখ ও ইমদাদ জড়িত।
 
তরিকুল জানান, তাকে রাত ২টার সময় গাছ কাটার জন্য ডেকে নিয়ে যাওয়া হয়। পরে ওই গাছগুলো গহরডাঙ্গা চৌরঙ্গীর এক কাঠ ব্যবসায়ীর কাছে ১৮ হাজার টাকায় বিক্রি করা হয়।
এ বিষয়ে স্থানীয় মাদবররা ১৯ মে ২০২৫ তারিখ সকালে বসে চোরদের সাথের  রফাদফা করে ছেড়ে দেয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হক বলেন, "আমরা দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করব।" পানি উন্নয়ন বোর্ডের এসডিও জানান, "তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
 
স্থানীয়দের অভিযোগ, সরকারি সম্পদ রক্ষায় যথাযথ নজরদারির অভাবে এ ধরনের চুরির ঘটনা ঘটছে। তারা দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এমএসএম / এমএসএম

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ