ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ঈদে মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখতে জেলা পুলিশের সমন্বয় সভা


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২০-৫-২০২৫ দুপুর ৩:৪৫

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত করে জনদুর্ভোগ কমাতে জেলা পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে ১৯ মে দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নিরাপত্তা ও যানজট নিরসনকল্পে গৃহীত ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।  ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজটের মূল কারণ চিহ্নিত করে তা নিরসনে বিস্তারিত আলোচনা হয়। ফিটনেসবিহীন যানবাহন চলাচল রোধ, ট্রাক না থামানো, যাত্রীদের নিরাপদ ওঠানামা ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিতসহ নানা দিক নিয়ে আলোচনা হয়। টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল, সেনাবাহিনীর টাঙ্গাইল সদর কমান্ডার লে. কর্নেল ইশতিয়াক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএমএ মুকিত, যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, ট্রাফিক অ্যান্ড সিকিউরিটি ম্যানেজার, বিবিএ প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর, সিকিউরিটি ম্যানেজার, ডব্লিও ডি (১), মহাসড়কের ফোর লেন উন্নীতকরণ প্রকল্পের কাজে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, জেলার বিভিন্ন পশুর হাটের ইজারাদার, বাস/মিনিবাস-ট্রাক মালিক- শ্রমিক সমিতির নেতৃবৃন্দ ও  সিএনজি/অটো শ্রমিক সমিতির নেতৃবৃন্দ। উল্লেখ্য, দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের দিয়ে দেশের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। প্রতিদিন গড়ে ১৮/২০ হাজার যান সেতু দিয়ে পারাপার হলেও ঈদে এর সংখ্যা দাঁড়ায় দুই থেকে তিনগুণ বেশি। ফলে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও গাড়ি বিকল হয়ে যানজট লেগে যাত্রীরা ভোগান্তির শিকার হন। তবে বিগত ঈদুল ফিতর মহাসড়কে যান চলাচল একেবারে যানজটমুক্ত স্বাভাবিক ছিল। সাধারণ মানুষ স্বস্তিতে বাড়ি ফিরে পরিবারের ভাগাভাগি করে ঈদের আনন্দ। সভায় পুলিশ সুপার, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা -২০২৫ উপলক্ষে জেলার মহাসড়ক ও আঞ্চলিক সড়ক গুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পশুর হাট গুলো প্রতিবন্ধকতা তৈরি না করতে পারে সে জন্য হাটের ইজারাদারদের প্রতি নিদের্শনা প্রদান'সহ কোন ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড, ছিনতাই এর মত অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক'সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার আটপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে আটক ২

দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে অভয়নগরে মতবিনিময়

ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

অনিয়মের অভিযোগে ১ মাসেও ব্যবস্থা নেই, প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে আল্টিমেটাম

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ