নওগাঁয় প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নওগাঁ সদর উপজেলার বিএনপি'র সভাপতি ও ৫নং হাঁপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা মঙ্গলবার (২০ মে) দুপুরে তার দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সম্প্রতি কয়েকটি পত্রিকা ও অনলাইন মাধ্যমে প্রকাশিত “সাংবাদিক হয়রানির” অভিযোগ সংক্রান্ত প্রতিবেদনকে সম্পূর্ণ “মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছেন।
তিনি বলেন, “আমি কোনো সাংবাদিককে মারধর বা আটক করিনি। ঘটনাটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে আইনানুগভাবে ব্যবস্থা নিয়েছে।”
তিনি অভিযোগ করেন, কথিত কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয়ে ইউনিয়ন পরিষদে এসে ইউপি সদস্যদের হুমকি ও চাঁদা দাবি করছিলেন, যার ভিডিও প্রমাণ রয়েছে। এই অবস্থায় জনসাধারণ উত্তেজিত হয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে।
চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা বলেন, “একটি কুচক্রীমহল রাজনৈতিক ও সামাজিকভাবে আমাকে হেয় করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ ধরনের মানহানিকর সংবাদ প্রচার থেকে সংবাদমাধ্যমকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।” তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থার কথাও জানান।
সংবাদ সম্মেলনে তিনি পেশাদার ও প্রকৃত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, যেন তারা সাংবাদিকতার সুনাম রক্ষায় এমন অপেশাদার কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আখলাকুর রহমান রতন, সদর থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান লিপ্ত, ওবায়দুর রহমান, হাপানিয়া ইউনিয়নের সদস্য মিজানুর রহমান মিলন, শহীদ ইফতেখার আলম পটু সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিবিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান