ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে চার গ্রামের সংঘর্ষে নিহত-১, আহত-১০


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২০-৫-২০২৫ দুপুর ৪:২৮

এ যেন কোন যুদ্ধের ময়দান। হঠাৎ যুদ্ধবিরতির সংবাদে কাঁথা-বালিশ, ঘটিবাটি গুটিয়ে নিয়ে গ্রাম ছেড়ে দলে দলে পালিয়ে যাচ্ছে মানুষ। মঙ্গলবার সকালে মাইক দিয়ে ডেকে ৪টি গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষের পর এমনই এক ভয়াবহ চিত্র দেখা গেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের কলিয়ার চর গ্রামে।

জানা যায়, মঙ্গলবার সকাল দশটার দিকে উপজেলার রূপবাটি ইউনিয়নের কলিয়ার চর, বাগধুনাইল, করশালিকা এবং রূপবাটি গ্রামের মসজিদের মাইক থেকে হঠাৎই গ্রামবাসীকে লাঠিসোঁটা, ফালা, হাঁসুয়া নিয়ে বের হতে আহ্বান করা হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে ৪ গ্রামের শত শত মানুষ বের হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী এ রক্তক্ষয়ী সংঘর্ষে বাগধুনাইল গ্রামের সিরাজ প্রামানিকের ছেলে নজরুল প্রামাণিক (৫০) নিহত হয়েছে। এছাড়া উভয় পক্ষের আরও ১০ জন আহত হয়েছে।

এলাকাবাসী জানায়- বাগধুনাইল গ্রামের একটি খেলার মাঠ নিয়ে দুই গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ৬ মাস আগে দুই গ্রামের মধ্যে মারামারি হলেও স্থানীয় ভাবে মিমাংসা হয়। এরপর গত সোমবার বাগধুনাইল গ্রামের নিজুবর নামের একজন কৃষক নিজের জমির ধান কাটতে গেলে কলিয়ার চর গ্রামের লোকজন মারধর করে।  সেই ঘটনাকে কেন্দ্র করেই সোমবার (১৯ মে) বিকেলে রূপবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরোয়ারকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠে কলিয়ার চর গ্রামের মানুষের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে বাগধুনাইল, করশালিকা এবং রূপবাটি গ্রাম ঐক্যবদ্ধ হয়ে কলিয়ার চর গ্রামের সাথে মঙ্গলবার সকালে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষ চলাকালেই নজরুল প্রামাণিক নামের একজন কৃষক নিহত হন। এতে আরও ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও নজরুল প্রামাণিকের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ায় বিক্ষুব্ধ গ্রামবাসী ধাওয়া দিলে কলিয়ার চর গ্রামের মানুষ পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক হলে দলে দলে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে কলিয়ার চর গ্রামের নারী-পুরুষ। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার ওসি মো.  আছলাম আলী জানান- দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের সূত্র ধরেই কয়েকটি গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে নজরুল প্রামাণিক নামে একজন নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।  

এমএসএম / এমএসএম

ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত দুই :আহত চার

বরগুনা ভূমি অফিসের কানুনগো সজলের ঘুষ বাণিজ্যের অভিযোগ

রায়গঞ্জে ছাত্রীকে হয়রানির অভিযোগে কলেজ ছাত্র দলের সভাপতি শাহিনের বিরুদ্ধে মানববন্ধন

যাচায় না করে কাউকে ব্যক্তিগত তথ্য দিবেন না- চেয়ারম্যান মাহবুর রহমান

বোয়ালমারীর পল্লীতে অবৈধ ক্লিনিক অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা

বারহাট্টায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইলে প্রবীণ সেবা সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটি গঠন

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার