মাত্র ত্রিশ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন
মাত্র ত্রিশ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর মতিঝিলে হত্যাকাণ্ডের ঘটনায় রুজুকৃত মামলার একমাত্র এজাহারনামীয় আসামি রাকিব(১৯) কে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।
মঙ্গলবার (২০ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০১:২০ ঘটিকায় মতিঝিল থানাধীন মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে পীর জঙ্গী মাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। মতিঝিল থানা সূত্রে জানা যায়, ভিকটিম মো. মমিন (২০) ও রাকিব (১৯) দুই বন্ধু। রাকিব পরিচ্ছন্নতা কর্মী ও মমিন একটি দোকানের কর্মচারী। গত ১২ মে ২০২৫ খ্রি. সন্ধ্যায় রাকিব, মমিন ও আরেক বন্ধু আলামিন মিলে এজিবি কলোনি ও আল হেলাল জোনের আম গাছ থেকে আম পেড়ে এজিবি কলোনি কাঁচা বাজারে ৩৯০ টাকায় বিক্রি করে। তিন ভাগের একভাগ ১৩০ টাকা আলামিন কে দিয়ে দিলে আলামিন চলে যায়। অবশিষ্ট ২৬০ টাকার মধ্যে থেকে রাকিব ৮০ টাকা খরচ করে ফেলে। একই তারিখ রাত অনুমান ৯:০০ ঘটিকায় মতিঝিল পোস্টাল অফিসার্স কলোনির সামনে রাস্তার উপর ময়লার ডাস্টবিনের পাশে রাকিব ভিকটিম মমিনকে আম বিক্রির ১০০ টাকা প্রদান করে। ১০০ টাকা টাকা পেয়ে মমিন আরো ৩০ টাকা দাবী করলে রাকিব ও মমিনের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডা শেষে দুজন বাড়ি চলে যায়। পরবর্তীতে ১৩ মে ২০২৫ খ্রি. সকাল অনুমান ১০:০০ ঘটিকায় মতিঝিল পোস্টাল অফিসার্স কোয়ার্টারের সামনে ময়লার ডাস্টবিনের পাশে দুজনের দেখা হলে আবার তাদের মধ্যে ঐ টাকা নিয়ে তর্ক হয়। তর্কের এক পর্যায়ে রাকিব মমিনকে থাপ্পড় দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মমিন রাকিবকে ইট দিয়ে আঘাত করার প্রস্তুতি নিলে রাকিব তার হাতে থাকা আম কাটার ছুরি দিয়ে মমিনের গলার নিচে ডান পাশে আঘাত করে। এতে ভিকটিম মমিন মাটিতে পড়ে গেলে রাকিব রিকশা ডেকে এনে রিকশাযোগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মমিনকে মৃত ঘোষণা করলে রাকিব কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ডিএমপির মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
মতিঝিল থানা সূত্রে আরও জানা যায়, মামলার প্রেক্ষিতে মতিঝিল থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ২০ মে ২০২৫ খ্রি. রাত আনুমানিক ০১:২০ ঘটিকায় রাকিব হোসেনকে গ্রেফতার করে। আসামি রাকিবকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
এমএসএম / এমএসএম
ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা
মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।
সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির
বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন