ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

নাগরপুরে প্রতিবেশী চাচা ফরহাদের ধর্ষনে ৬ মাসের গর্ভবতী ১৩ বছরের ভাতিজি


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২১-৫-২০২৫ দুপুর ১:১৪

টাঙ্গাইল নাগরপুরে প্রতিবেশী চাচা ফরহাদের ধর্ষনে ৬ মাসের গর্ভবতী হয়েছে ১৩ বছরের ভাতিজি। এমন অভিযোগ উঠেছে ফরহাদের বিরুদ্ধে। এ ঘটনায় নাগরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। 

উপজেলার ভারড়া ইউনিয়নের পচাসারটিয়া গ্রামের মৃত সিরাজ খানের ছেলে মোঃ ফরহাদ হোসেন খান (৫৫) প্রতিবেশী ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে জোর করে একাধিকবার ধর্ষণ করার ফলে মেয়েটি আজ ২৩ সপ্তাহের গর্ভবতী। ভুক্তভোগী মেয়েটি জানায়, ১৪ নভেম্বর ২০২৪ তারিখে, খালি বাড়িতে আমাকে ঘরে একা পেয়ে মুখ, হাত বেঁধে জোর করে ধর্ষণ করে। আমি চিৎকার করলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। ফরহাদ চাচা বলে, তুই যদি কাউকে এ কথা বলিস তাহলে আমি তোকে তোদের ঘরে শিং কেটে এসে খুন করবো। 

ভুক্তভোগীর বোন, বাবা-মা জানায়, আমরা অতি দরিদ্র। পেটের দায়ে মানুষের কাজ করে ২টা ভাত খাই। ওর শারীরিক পরিবর্তন দেখে ডাক্তার দেখিয়ে, জানতে পারি মেয়ে ৬ মাসের গর্ভবতী। মেয়েকে চাপ দিয়ে জিজ্ঞেস করায় বলে, প্রতিবেশী ফরহাদ চাচা আমার সাথে খারপ কাজ করেছিল। ভুক্তভোগীর মা বলেন, আমরা নাবালক মেয়েকে ধর্ষনের সুষ্ঠু বিচার চাই। 

ভুক্তভোগীর বাড়ি থেকে ৩শ গজ দূরে প্রতিবেশী মৃত সিরাজ খানের ছেলে ফরহাদ খান (৫৫) কে তার বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। সাংবাদিক আসার খবরে পরিবার নিয়ে পালিয়ে যায়। 

ধর্ষনের বিষয় এলাকার কিছু প্রভাবশালী ও শিক্ষক মিলে ধামাচাপা দেয়ার চেষ্টা করছিল বলেও অভিযোগ করে এলাকাবাসী। দরিদ্রতার কষাঘাত ও প্রভাবশালীদের হুমকিতে ভুক্তভোগীর পরিবার এতোদিন মুখ বুজে থাকতে বাধ্য হয়েছে বলে জানায় পরিবারটি।এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে পরিবারটি। 

নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রফিকুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, ধর্ষনের অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত পূর্বক থানায় মামলা দায়ের করে আসামি গ্রেফতারের অভিযান অব্যহত রেখেছে নাগরপুর থানা পুলিশ। ওসি রফিকুল বলেন, আসামি যে-ই হোক তাকে আইনের আওতায় আনবো আমরা। ভুক্তভোগীর থানায় আসতে দেরি হওয়ার বিষয়টিও আমরা খতিয়ে দেখবো। যদি কোন মহল বা কেউ তাদের আইনগত অধিকার হরনের চেষ্টা করেছিল কি না, এটাও খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। তবে আজ পর্যন্ত ধর্ষনের অভিযুক্ত ফরহাদকে গ্রেফতার করতে পারেনি নাগরপুর থানা পুলিশ।

এমএসএম / এমএসএম

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর