ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আইপিএল খেলতে দুবাইয়ে সাকিব, ভিসা জটিলতায় মোস্তাফিজ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৯-২০২১ দুপুর ১০:১১

স্থগিত থাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশ খেলতে দুবাইয়ের উদ্দেশ্যে রবিবার দিবাগত রাতে টাইগার অলরাউন্ডার সাকিব আর হাসান ঢাকা ছাড়লেও যাওয়া হয়নি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। ভিসা জটিলতার কারণে শেষ মুহূর্তে তার যাত্রা পিছিয়ে যায়।

সাকিব এবং মোস্তাফিজ দুজন আইপিএলের দুদলে খেললেও দুবাইয়ে তাদের একই বিমানে করেই যাওয়ার কথা ছিল। সবকিছু ঠিকঠাকই ছিল। আর একসঙ্গেই সেখানে পৌঁছানোর কথা ছিল তাদের। রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে সাকিব যাত্রা করলে যাওয়া হলো না ফিজের।

আগামী ১৯ সেপ্টেম্বর (রোববার) থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের বাকি অংশের খেলা। প্রথম দিন লড়বে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস।

প্রসঙ্গত, আইপিএলের এবারের আসরে নিজের পুরনো ক্লাব কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রতিনিধিত্ব করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে মোস্তাফিজুর রহমানের দলের নাম রাজস্থান রয়েলস।

পয়েন্ট টেবিলে অবশ্য খুব একটা ভালো অবস্থানে নেই সাকিব-মোস্তাফিজের কারোর দলই। ৭টি করে ম্যাচ খেলে যথাক্রমে ৪ এবং ২ পয়েন্ট নিয়ে সাত এবং আট নম্বরে রয়েছে সাকিব এবং মোস্তাফিজের দল।

অন্যদিকে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করচে দিল্লী ক্যাপিটালস। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্টে দুইয়ে ধোনির চেন্নাই। এদিকে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে মুম্বাই ইন্ডিয়ান্সের।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি