সালাহর মাইলফলকের দিনে লিভারপুলের জয়
ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় লিডসের বিপক্ষে ৩-০ গোল ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। দলের হয়ে সাদিও মানে এবং ফ্যাবিনহোর পাশাপাশি একটি গোল করেছেন মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। আর তাতেই ৩০তম ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে ১০০টি গোল করার কীর্তি গড়েন তিনি।
রবিবার রাতে অ্যালিয়ান রোড স্টেডিয়ামে ঘরের মাঠে খুব একটা সুবিধা করতে পারছিল না স্বাগতিক লিডস। এদিন ম্যাচের ২০তম মিনিটে সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের জার্সিতে ২০৭ ম্যাচে এটা সালাহর ১২৮ নম্বর গোল।
প্রথমার্ধের খেলায় দুদলই বেশ কয়েকটি আক্রমণ করে উঠলেও আর কোনো গোল হয়নি। ফলে লিড নিয়েই বিরতিতে যায় সফরকারীরা।
দ্বিতীয়ার্ধের খেলায় সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠলেও কাজের কাজ কিছুই করতে পারেনি লিডস। অন্যদিকে ফ্যাবিনহোর করা গোলে ব্যবধান দ্বিগুন হয় লিভারপুলের।
এদিকে ম্যাচের বয়স যখন ৬০ মিনিট, ঠিক তখন ১০ জনের দলে পরিণত হয় লিডস। এলিয়টকে পেছন থেকে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখেন ডিফেন্ডার পাসকাল স্ট্রাউক। মাঠে কিছুক্ষণ চিকিৎসার পর স্ট্রেচারে মাঠ ছাড়েন লিভারপুল মিডফিল্ডার।
২-০ ব্যবধানেই শেষ হচ্ছিল খেলা। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটের খেলায় এবার গোলের দেখা পান লিভারপুলের সেনেগালিজ তারকা ফুটবলার সাদিও মানে। ফলে ৩-০ গোল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা।
প্রীতি / প্রীতি
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি