ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সার্জারিতে বদলে যাওয়া চেহারা নিয়ে লাল গালিচায় মৌনী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-৫-২০২৫ দুপুর ১১:৫৭

বেশ কিছুদিন ধরেই নেটিজেনদের চর্চায় অভিনেত্রী মৌনী রায়। মুম্বাইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে অভিনেত্রীর চেহারার অসঙ্গতি। 
যেন একেবারে বদলে গেছেন মৌনী। তার কপালে দুটি উঁচু শিরা দেখা যায় যা আগে কখনও ছিল না। নেটিজেনদের নজর পড়েছে অভিনেত্রীর ঠোঁটেও। বদলে গেছে নায়িকার ঠোঁটের গড়ন। 
তার এই বদল দেখে নেটিজেনদের অনুমান, তিনি হয়তো কসমেটিক সার্জারি করিয়েছেন। যদিও এর আগে বহুবার সার্জারি করিয়েছেন মৌনী।‌ কিন্তু নেটপাড়ার গুঞ্জন, এবারের সার্জারি মোটেই সফল হয়নি তার। তাই বদলে গেছে মুখের গড়ন। 
কপাল ঢাকতে অভিনেত্রী সম্প্রতি, চুল কেটেছেন নতুন স্টাইলে। যার ফলে কপালের উঁচু শিরা আর চোখে না পড়ছে না। কিন্তু ক্রমাগত নেটিজেনদের মধ্যে বেড়েই চলছে তাকে ঘিরে চর্চা। বর্তমানে প্রায় প্রতিদিন কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেত্রী। 
তবে এবার কটাক্ষের জবাব মৌনী দিলেন আত্মবিশ্বাসের সঙ্গে। ৭৪ তম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটলেন অভিনেত্রী। কপালের উঁচু শিরা ঢাকলেন না, বরং চুল কপালের একপাশে সরিয়ে নিজের মুখ সামনে আনলেন। 
নীল রঙের গাউন ও হীরার গহনায় সেজে উঠেছিলেন মৌনী। বিদ্রুপ, কটাক্ষকে পিছনে ফেলে জয় হয়েছে মৌনীর আত্মবিশ্বাসের। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের কাছে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী।

 

Aminur / Aminur

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক