ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে 'ইংলিশ এক্সপ্রেস' বইয়ের মোড়ক উন্মোচন


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ২২-৫-২০২৫ দুপুর ১২:৩৯

চট্টগ্রামের লোহাগাড়া ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দীন ভূঁইয়া সুমন রচিত “ইংলিশ এক্সপ্রেস” বেসিক গ্যামার বই এর দ্বিতীয় সংস্করণের এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে । 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামির চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী।

বুধবার (২১ মে) সন্ধ্যায় এ উপলক্ষ্যে সীতাকুণ্ডের একটি রেস্তোরায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ অংশ গ্রহণ করেন।

স্বনাম ধন্য প্রকাশনা প্রতিষ্ঠান “ফুলকলি’ প্রকাশনীর আফিয়া সিরিজের প্রতিষ্ঠাতা ও প্রকাশক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ভাটেরখিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. আলাউদ্দিনের সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়তে সেক্রেটারি জেনারেল ও সাবেক কমিশনার আবু তাহের, অধ্যাপক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, জোবাইদিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল কবির, এটিএন বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার আবুল হাসনাত, মাওলানা তৌহিদুল হক চৌধুরী,, সাবেক কমিশনার রায়হান উদ্দীন, অধ্যাপক সরোয়ার কামাল জিকো, প্রভাষক মহিউদ্দিন আরিফ।

এছাড়াও স্থানীয় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড গার্লস হাই স্কুলের দিদারুল আলম, সাদেক মস্তান হাই স্কুলের জাফর সাদেক, জোবাইদিয়া মহিলা মাদ্রাসার মো. জাহাঙ্গীর আলম বিএসসি, মহানগর মির সিরাজুল ইসলাম হাই স্কুলের মো. মহিউদ্দিন স্যার, ভাটের খীল হাইস্কুলের শামছুল আলম, মাহমুদাবাদ হাইস্কুলের মহসিন।

এছাড়াও বিভিন্ন স্কুলের প্রায় অর্ধশতাধিক সন্মানিত ইংলিশ শিক্ষক-শিক্ষিকা মণ্ডলীর উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়।

উপস্থিত বক্তারা সকলে বইটির গুণগত মান এবং লেখক হিসাবে জামাল উদ্দীন ভূঁইয়ার ভূয়সী প্রশংসা করেন। এবং বইটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন যাতে ভবিষ্যতে ছাত্র-ছাত্রীদের জন্য আরো উন্নত ও যুগোপযোগী বই উপহার দিতে পারেন।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ