ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বাগমারায় ছাত্র জনতার উপর হামলার মামলায় আ’লীগ নেতা বকুল আলী খরাদী গ্রেফতার


বাগমারা প্রতিনিধি photo বাগমারা প্রতিনিধি
প্রকাশিত: ২২-৫-২০২৫ দুপুর ১২:৪০

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেউখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল আলী খরাদীকে জনতার সহায়তায় পুলিশ গ্রেফতার করেছে।

বুধবার (২১ মে) সন্ধ্যায় বকুল আলী খরাদী ভবানীগঞ্জ বাজারে আসলে স্থানীয় জনতা তাকে চিনে ফেলে এবং তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেয়। পরে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত বকুল আলী খরাদীকে বৃহস্পতিবার (২২ মে) সকালে আদালতে পাঠানো হবে।

বকুল আলীর বাড়ি গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা খরাদীপাড়া গ্রামে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার