ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইন: ২০ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু পুলিশ হেফাজতে


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২২-৫-২০২৫ দুপুর ১২:৫৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি ও ঝালঙ্গী সীমান্ত দিয়ে ২০ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (২১ মে) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২২ মে) ভোর ৫টা পর্যন্ত সময়ে ধবলসুতি বিওপির গাটিয়ারভিটা ও ঝালঙ্গী বিওপির সীমানা দিয়ে ওই বাংলাদেশিদের সীমান্ত পিলার ৮২৬/৬-এস ও ৮৪৬/৩-৪-এস-এর বিপরীতে ঠেলে দেয় বিএসএফ।

রাত ১২টার দিকে ধবলসুতি সীমান্ত দিয়ে প্রথমে ১১ জন এবং ভোর ৫টার দিকে ঝালঙ্গী সীমান্ত দিয়ে আরও ৯ জন বাংলাদেশিকে পুশ-ইন করা হয়।

বিজিবি সূত্র জানায়, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে বিজিবির টহলদল পুশ-ইন হওয়া ব্যক্তিদের বাংলাদেশের অভ্যন্তরে ৪০০ থেকে ৫০০ গজ ভিতরে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে তাদের আইনি প্রক্রিয়ায় পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের ভাষ্যমতে, তারা ২ থেকে ৩ বছর আগে কাজের সন্ধানে যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরে বিভিন্ন রাজ্যে অবস্থান করার সময় গুজরাটে আটক হন এবং এক মাস কারাভোগের পর বিএসএফ তাদের বাংলাদেশে পুশ-ইন করে।

পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন নড়াইল জেলার কালিয়া, তেরোখাদা, দহতলা ও লোহাগড়ার বিভিন্ন এলাকার সীমা খাতুন (২৮) ও তার কন্যা আখি (৪), আফসানা খাতুন (২৫) ও পুত্র হামজা ফাসাব (৬), চায়না খাতুন (২৩) ও তার শিশু কন্যা মরিয়ম খাতুন, এবং দশ মাস বয়সী তাইবা খাতুন, রুমা আক্তার (৩৫), রাফিজা খাতুন (৩৫), রিপা খাতুন (৩০), পান্না বেগম (৪৫), কেয়া আক্তার (২২) ও তার কন্যা লাবিবা খাতুন (২), মোহাম্মদ হোসাইন (১১)।

যশোর জেলার কোতোয়ালি উপজেলার নরেন্দ্রপুর গ্রামের শাহজাহান শেখ (৪০) ও তার স্ত্রী ফারহানা বেগম (৩০)। খুলনার তেরোখাদা উপজেলার বুলাবাজার গ্রামের: আফরি খাতুন (৩০)। নড়াইলের লোহাগড়ার বাটপাড়া গ্রামের:
মুরাদ শেখ (২৪), তার স্ত্রী রিতু বেগম (২০) ও কন্যা হাবিবা আক্তার (৩)।

বিজিবির ৬১ ব্যাটালিয়নের ধবলসুতি বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন বলেন, “সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ব্যক্তিদের আমরা আইনানুগ প্রক্রিয়ায় পুলিশের কাছে হস্তান্তর করেছি।”

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “বিজিবি কর্তৃক হস্তান্তরিত ২০ জন বাংলাদেশিকে বর্তমানে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ১১ জন নারী, ৭ জন শিশু ও ২ জন পুরুষ। বর্তমানে তাদের নাগরিকত্ব যাচাই ও আইনগত প্রক্রিয়া চলমান।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত