ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে ঔষধ ব্যবসায়ীদের বিভিন্ন দাবিতে মানববন্ধন ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২-৫-২০২৫ দুপুর ৩:৪৪

দিন দিন বেড়েই চলেছে ঔষুধের দাম। ঔষুধ কিনতে মানুষ এক প্রকার অসহায় জীবন পার করছে। । সাধারণ মানুষ থেকে শুরু করে সব পেশাজীবের মানুষ এখন ঔষুধ সেবনে অনিহা প্রকাশ করছে কারণ ঔষুধের মূল্যের ঊর্ধ্বগতি বিষয়টি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে বিভিন্ন পেশাজীবের মানুষ।  

সেই সাথে সাধারণ মানুষ চাই যে ঔষুধের মূল্য কমানো হোক। কারণ ঔষধ ছাড়া মানুষ এক প্রকার এখন চলতেই পারেনা। এক বেলা মানুষের খাবার না জুটলেও ঔষধ তাকে কিনতেই হবে। বিষয়টি সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে সাধারণ মানুষ বলে আমাদের জানিয়েছেন।

আজ মেহেরপুরে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মানববন্ধনে ঔষুধ বিক্রেতারা বলেন যে, লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষুধ সরবরাহ বন্ধ, ঔষুধের কমিশন বাড়ানো, সরকারিভাবে সকল ঔষুধের মূল্য নির্ধারণ, মেয়াদোত্তীর্ণ ঔষুধ দ্রুত ফেরত নেওয়া সহ বিভিন্ন দাবিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন মেহেরপুরের ঔষধ ব্যবসায়ীরা।

এ সময় মেহেরপুরে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মেহেরপুরের মানববন্ধনে উপস্থিত ছিলেন -আব্দুল লতিফ,  সভাপতি, মেহেরপুর জেলা শাখা, রাকিবুল হাসান রন, সহ-সভাপতি,  মোঃ সেলিম খান, মতিউর রহমান, আমিনুল ইসলাম সেন্টু, বাবর আলী, কাজী খয়রুদ্দিন আহমেদ, আসিফ আল মোনায়েম, জালাল উদ্দিন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন যে, মেয়াদ উত্তীর্ণ ঔষুধের কারণে সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি ভাবে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতি সম্মুখীন হচ্ছে। দিন দিন এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা করা কঠিন হয়ে পড়বে এবং বক্তার আরো বলেন যে, ফার্মেসীগুলোর ন্যায্য কমিশন পাচ্ছে না আমাদের দিন দিন ঝুঁকি বাড়ছে। ঔষধ কোম্পানিগুলোর কাছে দাবি তুলে ধরেন যে মেয়াদ উত্তীর্ণ ঔষুধগুলো দ্রুত ফেরত নিয়ে প্রতিস্থাপন করা হোক বিষয়টি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে বক্তারা।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার