সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৩৫০ ইয়াবা
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান পংকজ (৩৫) সহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আটক অন্য দুইজন হলেন মোঃ লিমন মিয়া (৩২) ও মোঃ শ্রাবনুজ্জামান (৩৪)। আসাদুজ্জামান পংকজ সুনামগঞ্জ সদর থানাধীন দক্ষিণ আরপিন নগরের হাসিনা মঞ্জিল এলাকার বাসিন্দা, লিমন মিয়া পশ্চিম তেঘরিয়া এলাকার এবং শ্রাবনুজ্জামান দক্ষিণ আরপিন নগরের বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে ২১মে বুধবার বিকাল ৫টা ১০ মিনিটে সুনামগঞ্জ পৌরসভার দক্ষিণ আরপিন নগর এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি টিম। অভিযানে নেতৃত্ব দেন এসআই মোহাম্মদ আব্দুল বাতেন। তার সঙ্গে ছিলেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য সঙ্গীয় ফোর্স। অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ##
গ্রেফতারকৃত আসাদুজ্জামান পংকজের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ মোট ১৮টি মামলা রয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied