কটিয়াদীতে ১৯ মামলার আসামী মিজান ইয়াবাসহ গ্রেফতার
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের কামারকোনা (কিশোরগঞ্জ- ভৈরব) মহাসড়ক এলাকা থেকে ৫২ পিস ইয়াবাসহ মিজানুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে মিজান (৩৩) কটিয়াদী উপজেলার কামারকোনা গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে। কটিয়াদী মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার(২১মে) সন্ধ্যা ৭টার দিকে আসামী মিজানকে কিশোরগঞ্জ- ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে কামারকোনা এলাকার নিজ বাড়ির সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এসআই বাছেদ মিয়ার নেতৃত্বে এসআই সাইদুল ইসলাম, এ এস আই মোস্তাক মিয়া সহ পুলিশের একটি দল ৫২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী মিজান ১৯ টি মাদক মামলার অভিযুক্ত আসামী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে নতুন মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান