‘পুরুষরা বোঝে কম, আমি হাল ছেড়ে দিয়েছি’
প্রেমের ওপর একটা সময় ভরসা ছিল ওপার বাংলার অভিনেত্রী মিশমি দাসের। অভিনয় ছেড়ে প্রেম করার জন্য শহরের বাইরেও গিয়েছিলেন তিনি। বর্তমানে সিংগেল লাইফ কাটাচ্ছেন। কিন্তু পুরুষদের প্রতি এই অভিনেত্রীর রয়েছে তিক্ততা। তাই তো বলেই ফেললেন, পুরুষদের সৃষ্টি করা সৃষ্টিকর্তার ভুল।
মিশমি বললেন, ‘ভগবান নারী আর পুরুষ বানিয়েছেন। এটা ভগবানের ভুল। পুরুষরা অসংবেদনশীল। ওদের বোঝার ক্ষমতা কম। এত বছরে সিংগেল থেকে আমি অনুভব করেছি, ওদের বোঝার ক্ষমতা যখন কম, তখন ওদেরকে আমার চাই না।’
অবশ্য পুরুষ বলতে ‘সংবেদনশীল পুরুষ’ হলে চলবে তার-এমনই মত অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিশমির প্রেমজীবন প্রসঙ্গে উঠে আসে এমন কথা। অভিনেত্রীর ভাষ্য, ‘আশা করি ৬০-৭০ বছর বয়সে সংবেদনশীল কাউকে পেতে পারি। কিন্তু এখন আমি কাউকে খুঁজছি না। কাউকে জীবনে ঢুকতে দিতে চাই না। আমি হাল ছেড়ে দিয়েছি।’
তবে শোনা যাচ্ছে, টালিউডে অনেক অভিনেত্রীরাই নাকি এখন সিংগেল থাকতে চাইছেন। যাদের অধিকাংশই প্রেমঘটিত। অর্থাৎ, হয়তো একসময়ে প্রেম করেছেন, কিন্তু সেখানে এতটাই তিক্ত অভিজ্ঞতা হয়েছে যে তার প্রভাব কাজের জীবনেও পড়েছে। সে দিক থেকে চিন্তা করে মিশমি এমন মন্তব্য করতে পারেন বলে অনুমান তার ভক্তদের।
এই মুহূর্তে মিশমির ‘ফুলকি’ ধারাবাহিকটা চর্চায়। সম্প্রতি ৭০০ পর্ব হয়েছে এই ধারাবাহিকের। সেখানে মিশমির চরিত্রটি গুরুত্বপূর্ণ, সঙ্গে দর্শকের বিশেষ পছন্দেরও এই অভিনেত্রী।
Aminur / Aminur
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?