কানে শাড়ির মাধ্যমে ঐশ্বরিয়ার নতুন বার্তা!
কান চলচ্চিত্র উৎসবে প্রতিবারই আলোচনায় থাকেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে এবার যেন একের পর এক চমকে দিচ্ছেন তিনি। ভারতের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরতে যেন কোনো কমতি রাখছেন না এই সাবেক বিশ্বসুন্দরী।
উৎসবের প্রথম দিন ঐশ্বরিয়ার বেনারসি শাড়ি ও সিঁথি ভর্তি সিঁদুরের সাজ সামাজিকমাধ্যমে প্রশংসার ঝড় তোলে। আর দ্বিতীয় দিনে তিনি নজর কাড়েন একেবারে ভিন্ন এক রূপে—একটি পাশ্চাত্য ঢঙের কালো গাউন ও দীর্ঘ কেপে নিজেকে সাজিয়ে। বিশেষ আকর্ষণ ছিল সেই কেপে সুতার কাজের মাধ্যমে লেখা ভগবদ গীতার শ্লোক।
ঐশ্বরিয়ার এই অনবদ্য গাউনটি ডিজাইন করেছেন পোশাকশিল্পী গৌরব গুপ্ত। গাউনটি পুরোনো হলিউডের গ্ল্যামার ঝলমলে কালো ভেলভেট কাপড়ে তৈরি, যার সঙ্গে ছিল একটি রুপালি রঙের স্টোল। ঐশ্বরিয়ার শরীর ছাড়িয়ে সেই স্টোল নেমে আসে কানের লাল গালিচায়। সেই স্টোলেই লেখা ছিল গীতার বিখ্যাত শ্লোক- ‘কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফলহেতুর্ভূর্মা তে সঙ্গোস্ত্বকর্মণি।’ যার বাংলা অর্থ—‘তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। কখনওই কর্মফলকে নিজের ভাবো না।’ সহজ বাংলাং বললে, ‘কাজ করে যাও, ফলের চিন্তা করো না।’
প্রতি বছরের মতো এবারও কানের লাল গালিচায় ঐশ্বরিয়ার উপস্থিতি নজর কাড়ে। প্রতিবারের ন্যায় এবারও বলিউড কুইনের সঙ্গী মেয়ে আরাধ্যা। লাল গালিচায় নামার আগে মায়ের হাত ধরে হাঁটতে দেখা যায় তাকেও।
Aminur / Aminur
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?