ফেরাটা সুখের হলো না নেইমারের
ক্যারিয়ার জুড়েই চোট সঙ্গী করে পথচলা নেইমার জুনিয়রের। তবে সাম্প্রতিক সময়ে চোটের সঙ্গে তার বন্ধুত্বটা আরো গাঢ় হয়েছে! লম্বা সময় ধরে অনিয়মিত নেইমার গতকাল আরেক দফা চোট কাটিয়ে মাঠে নেমেছিলেন। কিন্তু ফেরার ম্যাচটি রাঙাতে পারলেন না। টাইব্রেকারে হেরে ব্রাজিলিয়ান কাপ থেকে ছিটকে গেল তার দল সান্তোস।
কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডে সিআরবি ও সান্তোসের প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে। দ্বিতীয় লেগে গতকাল বৃহস্পতিবার গোল করতে পারেনি কোনো দলই। গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৪ গোলে হেরেছে নেইমারের দল।
গত ১৬ এপ্রিল ব্রাজিলিয়ান লিগে আতলেতিকো মিনেইরোর বিপক্ষে চোটে পড়েন নেইমার। ভিলা বেলমিরোতে তার শততম ম্যাচ ছিল সেটি। কিন্তু মাইলফলকের ম্যাচে প্রথমার্ধেই উরুর চোটে পড়েন। এরপর কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন এই তারকা।
সেই চোট কাটিয়ে গতকালের ম্যাচ দিয়ে ফিরলেন নেইমার। ম্যাচের দ্বিতীয়ার্ধের ২০ মিনিট পর নেইমারকে মাঠে নামান কোচ। অবশ্য ভালো দুটি সুযোগ তৈরি করেছিলেন তিনি। তবে তা কাজে লাগাতে পারেন কেউই। শেষদিকে তিনি নিজেই একটি দারুণ শট নিয়েছিলেন, কিন্তু গোলকিপারকে ফাঁকি দিতে পারেননি
টাইব্রেকারে প্রথম শটে গোল করেন নেইমার। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেনি তার দল।
Aminur / Aminur
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি