ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কোহলি-রোহিতদের সিদ্ধান্তকে ইনজামামের সমর্থন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৯-২০২১ দুপুর ১০:৪০

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট না খেলার কারণে ভারতীয় ক্রিকেটারদের সমালোচনা করেছেন  সাবেক অনেক ক্রিকেটার। তবে ভারতের ক্রিকেটারদের সিদ্ধান্তকে সমর্থন করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।

তিনি জানান, ‘দলের মধ্যে করোনা ছড়িয়ে পড়েছিলো। ক্রিকেটাররা আক্রান্ত হননি ঠিকই। কিন্তু হতে কতক্ষণ। তাই কোহলি-রোহিতদের সিদ্ধান্ত আমি সঠিক মনে করি।’

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট চলাকালে ভারতের কোচ রবি শাস্ত্রী করোনায় আক্রান্ত হন। এতে শাস্ত্রীসহ বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর ও ফিজিও নিতিন প্যাটেলকে আইসোলেশনে পাঠানো হয়। আর ম্যানচেষ্টার টেস্ট শুরুর আগের করোনা আক্রান্ত হন ভারতের সহকারী ফিজিও যোগেশ পারমার। যে কারণে  টসের দেড় ঘন্টা আগে শেষ টেস্ট ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। 

তবে এভাবে টেস্ট বাতিল হওয়ায় ভারতের ক্রিকেটারদের কাঠগড়ায় তুলছে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা।
মাইকেল ভন বলেছেন, ‘আইপিএল এবং অর্থই ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল করে দিল।’

সাবেক পেসার স্টিভ হার্মিসনের বলেছেন, ‘টেস্ট ক্রিকেটের শেষের শুরু। যে যতই চেষ্টা করুক, আসল সত্য ঢাকা দিতে পারবে না কেউই, আইপিএলের জন্যই টেস্ট বাতিল করা হয়েছে।’

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারদের সাথে একমত পাকিস্তানের সাবেক অধিনায়ক নন ইনজামাম। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক রুদ্ধশ্বাস একটা সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট হলো না। কিন্তু ভারতীয় দলের দিকটাও দেখতে হবে। তাদের চারজন আগেই আক্রান্ত হয়েছিলো। কোচদের ছাড়া তারা ওভাল টেস্ট খেলে জিতেছে। এখন ফিজিও আক্রান্ত।’

ইনজামাম আরও যোগ করে বলেন, ‘ক্রিকেটারদের আতঙ্কিত হবার যথেষ্ট কারণ রয়েছে। ফিজিওর সাথে একই ড্রেসিংরুমে ছিল ক্রিকেটাররা। ফিজিও ছাড়া টেস্ট ম্যাচ খেলা খুব কঠিন। প্রত্যেক দিন খেলা শেষে ফিজিও ক্রিকেটারদের অনেক বেশি কাজে লাগে। ক্রিকেটারদের পরিচর্যা করে পরের দিনের জন্য তৈরি করে দেয় ফিজিওই। তাই কোহলি-রোহিতদের সিদ্বান্তকে আমি সমর্থন করছি। তারা সময় মত সঠিক সিদ্ধান্তই নিয়েছে।’

উল্লেখ্য, ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।

প্রীতি / প্রীতি

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি