বিজনেস প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন এমএসটি স্ট্রাইকারস
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজনেস প্রিমিয়ার লিগ -২০২৫ এর জমজমাট ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৩ মে বিকেল ৪টায় পবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে ম্যানেজমেন্ট বিভাগের টিম এমএসটি স্ট্রাইকারস এবং ইকোনোমিক্স বিভাগের টিম এইএস স্পার্টান্স এর মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ইকোনোমিক্স টিমকে ২৫ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে তুলে নেয় ম্যানেজমেন্ট টিম।
শুরুতে টসে জিতে ম্যানেজমেন্ট টিম ব্যাটিং করেন এবং বলিংয়ে পাঠান ইকোনোমিক্স টিমকে । ব্যাট করতে নেমে ১১৫ রানের পাহাড়সম টার্গেট দেয় ম্যানেজমেন্ট টিম। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৯০ রান করতে সমর্থ হয় ইকোনোমিক্স।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারি ছাত্র উপদেষ্টা সয়েল সাইন্স বিভাগের সহকারি অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন বিভাগের সহকারী অধ্যাপক সুলতানা জাহান।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পবিপ্রবির সহকারী ছাত্র উপদেষ্টা ও সয়েল সাইন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম বলেন,"এই ধরনের টুর্নামেন্ট কেবলমাত্র খেলাধুলার বিনোদনের মাধ্যম নয়, বরং ছাত্রদের মধ্যে দলীয় নেতৃত্ব, কৌশলগত চিন্তাভাবনা এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। বিজয়ী ও পরাজিত উভয় দলকেই আমি অভিনন্দন জানাই।"
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?