ঘুগরী পান্তা পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে স্বাস্থ্যবিধি মেনে ফুলেল শুভেচ্ছা
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ৩নং পান্তা পাড়া ইউনিয়নের ঘুগরী পান্তা পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে সরকারের নির্দেশনা অনুসারে ছাত্র ছাত্রীদেরকে স্বাস্থ্যবিধি মেনে ফুলেল শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শ্রেণীকক্ষে প্রবেশ ও পাঠদান শুরু করা হয়।
টানা প্রায় ১৮ মাস বন্ধের পর রবিবার খুলেছে ঘুগরী পান্তা মাধ্যমিক বিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারী নির্দেশনা অনুযায়ী চলছে উৎসবের আমেজ। শিক্ষক ও কর্মচারীরা শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন। শিক্ষার্থীরা স্কুলগুলোতে স্বাস্থবিধি মেনে প্রবেশ করছে। প্রাণোচ্ছল রূপ ফিরে পেয়েছে শিক্ষাঙ্গন।
শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।এই ব্যাপারে ঘুগরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হকের অভিমত জানতে চাইলে, তিনি জানান দীর্ঘ ১৮ মাস ছাত্র ছাত্রীরা পড়াশোনা এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুরে আছে। যদিও অনলাইনে শিক্ষার্থীদের পাঠদানের কার্যক্রম চালু ছিল।
সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা ছাত্র ছাত্রীদের মনে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি মনোযোগ ফিরিয়ে আনার জন্য এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথমদিনে প্রাণের উচ্ছাসে মাতিয়ে তোলার জন্য আমরা স্বাস্থ্য বিধি মেনে ফুলের শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শিক্ষার্থীদের শ্রেনী কক্ষে প্রবেশ করানো ও পাঠ দান শুরু করি।
উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন,সিনিয়র শিক্ষক ও অন্যান্য শিক্ষক কর্মচারীদের সহযোগিতায় অনুষ্ঠানটির প্রাঞ্জলতা ফুটে উঠে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত