তাড়াশে ৩ দিন ব্যাপী ভূমি মেলার অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে ৩ দিন ব্যাপী ভূমি মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে “ নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি , নিজের ভূমি সুরক্ষিত রাখি” এ শ্লোগানকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের সহযোগীতায় উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বরে ওই মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম এ মেলার উদ্বোধন করেন। ওই মেলায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি স.ম আফসার আলী, আট ইউনিয়নের সহকারী ও উপসহকারী ভূমি কর্মকর্তা, সংশ্লিষ্ট ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী ও সেবা প্রত্যাশী প্রজাগণ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি চলতি দায়িত্ব) মো. নূরুল ইসলাম বলেন, সকল প্রজা যেন সহজ ভাবে ভূমির সেবা পেতে পারেন সে ব্যাপারে আমাদের সজাক থাকতে হবে। ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন-২০২৩’র ৬(৩) ধারা অনুযায়ী ভূমিকর প্রদান করা প্রজার জন্য লাভজনক। যদি কোন প্রজা নিয়মিত ভূমিকর প্রদান না করেন, তাহলে দূষ্ট লোকেরা তার ভূমি নিয়ে করসাজি করার চেষ্টা করতে পারেন। তাই সকল প্রজাগনকে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করার আহব্বান করা হলো।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী