হাতিয়ায় ভূমি মেলার উদ্বোধন
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাতিয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসাবে এ ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলা উদ্দিন। এই মেলায় ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি আবেদনের প্রক্রিয়াকরণ, ডিসিআর ও খতিয়ান প্রদান সহ ভূমি সেবা সংক্রান্ত আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়। এ ভূমি মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিসের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলা উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন হাতিয়ার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসের ভূমি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী সহ এলাকার মুরুব্বিয়ানগণ। এ উপলক্ষে ভূমি সেবা সমূহ লিফলেট এবং ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এ ভূমি মেলার সমাপ্তি হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান