মুকসুদপুরে জমকালো আয়োজনে ভূমি মেলার উদ্বোধন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘ভূমি মেলা-২০২৫।
২৫ মে রবিবার উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার। জলিলপার ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা রিমন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, পুরাতন মুকসুদপুর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা দেবাশীষ মন্ডল,উপজেলা ভূমি অফিসের পেশকার মনিরুজ্জামান, মুকসুদপুর সরকারি সাবির মিয়া জসীমউদ্দীন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর শিক্ষার্থী মুবিন মুন্সী ও নবম শ্রেণীর শিক্ষার্থী মুসলিমা আক্তার তারিন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগন,স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ভূমি মেলার উদ্দেশ্য ছিল জনগণের মধ্যে ভূমি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে ধারণা দেয়া এবং ভূমি সংক্রান্ত জটিলতা কমানো।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার কুইজ প্রতিযোগিতায় বিদায়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এমএসএম / এমএসএম
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫