ভোলাহাটে ভূমি মেলার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে র ভোলাহাটে "নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় 'ভূমি মেলা ২০২৫' এর শুভ উদ্বোধন করা হয়েছ। রোববার (২৫ মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সবুজ আলী, যুব কর্মকর্তা মো. রবিউল ইসলাম কবিরাজ, জনস্বাস্থের সহকারী প্রকৌশলী।
উদ্বোধনী অনুষ্ঠানে জনগণকে ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা সম্পর্কে সচেতন এবং সেবা গ্রহণে উৎসাহিত করা হয়। ভূমি সেবার ডিজিটালাইজেশনের গুরুত্ব এবং জনগণের ভূমি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। এসময় ভূমির নামজারি, খাজনা, অনলাইন সেবা ও জমির সুরক্ষা, পাশাপাশি বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্নের উত্তর প্রদানের ব্যবস্থা করেন।
এর পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ছবি ক্যাপশন: ভোলাহাটে ভূমি মেলা উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত