ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

৩ দিন ব্যাপি ভূমি মেলার উদ্বোধন, মেহেরপুরে


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৫-২০২৫ বিকাল ৫:৩৬

আজ সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিন ব্যাপি ভূমি মেলা ২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে ভূমি মেলার উদ্বোধন করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিটি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ভূমি অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফিতা কেটে ও বেলুন উড়ানোর মাধ্যমে ভূমি মেলার উদ্বোধন ঘোষণা করেন করেন এবং সেই সাথে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে ভূমি অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিফাত মেহনাজ, জেলা প্রশাসক, মেহেরপুর।

ভূমি মেলা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -তরিকুল ইসলাম, (রাজস্ব) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন -এস্তামুল হক, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মোঃ খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মেহেরপুর সদর উপজেলা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-নাদির হোসেন, আর ডি সি, সহকারী কমিশন ও নির্বাহী ম্যাজিস্টেট সাজেদুল ইসলাম, তানজিনা শারমিন দৃষ্টি, হাবিবুর রহমান, নাসরিন সুলতানা, শেখ তৌহিদুল কবীর, আবীর আনসারী, শাকির আহমেদ, মেহেরপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, মেহেরপুর পল্লী উন্নয়ন কর্মকর্তা রকিবুল ইসলাম সহ মেহেরপুর জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার