ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ভূমি মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৫-৫-২০২৫ বিকাল ৬:২

নওগাঁর ধামইরহাটে ৩দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ২৫ মে রবিবার সকাল ১০ টায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জেসমিন আক্তারের নেতৃত্বে একটি বণ্যাঢ্য র‌্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সকাল সাড়ে ১০টায় ভূমি মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে ইউএনও জেসমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও জেসমিন আক্তার ভূমি সংক্রান্ত জটিলতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং দালালের খপ্পরে না পড়ে সেবাগ্রহিতাদের সরাসরি অফিসের সাথে যোগাযোগ করতে অনুরোধ করেন। এ সময় তিনি জমি কেনার সাথে সাথে নামজারি এবং নিয়মিত কর পরিশোধের নির্দেশনা প্রদান করেন। ভূমি নিয়ে বিভিন্ন মারা-মারি, মামলার উদ্ভব ও সমাধান বিষয়ে কথা বলেন ধামইরহাট থানার ওসি মো. আব্দুল মালেক। সভায় উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আশিষ কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল হাকিম, প্রাণি সম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, সমবায় অফিসার হারুনুর রশীদ, পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগন, শিক্ষক,ভূমি মালিক উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন