তৃতীয় জাতীয় জুনিয়র ফেন্সিং প্রতিযোগিতায় ফাতেমার স্বর্ণ জয়
বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজন করে তৃতীয় জাতীয় ক্যাডেট এবং জুনিয়র ফেন্সিং প্রতিযোগিতা। দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে ১৮টি ক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন জুনিয়র ফেন্সার অংশ নেন।
এই প্রতিযোগিতায় ‘ক্যাডেট উইমেন্স ইপি’ বিভাগে জান্নাতুল নাহার মাহিকে হারিয়ে স্বর্ণ জিতেন বেঙ্গল স্পোর্টস একাডেমির হয়ে খেলা ফাতেমা তুজ জোহরা। তিনি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডভাইজর (স্পোর্টস) এফএফ ইকবাল বিন আনোয়ার (ডন) এর একমাত্র মেয়ে। এই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন রাইসা আহমেদ ও আফরিন আঞ্জুম।
পারিবারিকভাবেই ফাতেমা তুজ জোহরা সাংস্কৃতি ও স্পোর্টসের সাথে জড়িত। ফাতেমা খেলাধূলা ছাড়াও গান ও উপস্থাপনা করেন। এই স্বর্ণ জয়ে ফাতেমা তুজ জোহরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশ জাতীয় ফেন্সিং ফেডারেশনের প্রশিক্ষক মোহাম্মদ রেজাউল করিম আসাদকে। তার তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়ে স্বর্ণ জিতেছেন।
সব মিলিয়ে ৫টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক জিতে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মিরপুর ফেন্সিং ক্লাব। ৪টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক জিতে রানার্স-আপ হয় বেঙ্গল স্পোর্টস একাডেমি। আর ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ জিতে তৃতীয় হয় রয়েল ফেন্সিং ক্লাব।
Aminur / Aminur
অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল
৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা
ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো
জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল
আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ
বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক
গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা
মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার
বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি