কুতুবদিয়ায় ‘ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগের সাবেক নেতা গ্রেফতার
কক্সবাজারের কুতুবদিয়া থানা পুলিশ ‘ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে ধূরুং ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি বাসু দেব চক্রবর্তী (৪৪)কে গ্রেফতার করেছে। তিনি দক্ষিণ ধূরুং ইউনিয়নের নাথ পাড়ার মৃত হরিপদ চক্রবর্তীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার (২৬ মে) ভোরে দক্ষিণ ধূরুং ইউনিয়নের নাথ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভিযান চলাকালীন তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল তাকে আটক করে।
গ্রেফতারকৃত বাসু দেব চক্রবর্তীকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন জানান, “অপরাধ দমনে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।” ডেভিল হান্ট’ অভিযান চলমান থাকবে এবং সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর