ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসামে নকল সয়াবিন তৈল কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ২৬-৫-২০২৫ বিকাল ৫:৪

কুমিল্লার লাকসামে রবিবার দুপুরে উপজেলা-জেলা প্রশাসন ও বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা এর যৌথ উদ্যোগে লাকসাম পৌরশহরের হাউজিং এষ্টেট এলাকায় ইউএস কামাল তৈল কারখানায়  লাকসাম উপজেলা পরিষদের নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট কাউছার হামিদ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।  
জানা যায়, বিএসটিআই হতে পন্যের গুনগত পরীক্ষামূলক সি.এম সনদ গ্রহণ না করে (ইউএস স্টাইল ব্রান্ডের) ফার্টিফাইড সয়াবিন অয়েল, ফর্টিফাইড পাম অয়েল, সরিষাতৈল, আটা, চিনি, ব্ল্যক টি পণ্যের মোড়কে স্ট্যান্ডার্ড মার্ক ( মান চিহ্ন) মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানের ম্যানেজার কে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কর্মকর্তা ইকবাল আহাম্মদ।
উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বক্তব্যে বলেন, বিএসটিআই এর অনুমোদন ছাড়া ওই প্রতিষ্ঠানটি খোলা ড্রামের পামওয়েল বোতলজাত করে বিক্রি করছেন। সাধারণ জনকে ধোকাবাজি দিয়ে বিভিন্ন পণ্যের মাল বাজারজাত করে আসছে। উক্ত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ও ম্যানেজারকে ১৫দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।  

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত