জাককানইবিসাসের আয়োজনে জুলাই গন-অভ্যুত্থানের সংবাদচিত্র প্রদর্শনী
চব্বিশের কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচারী শেখ হাসিনার পতন। এই সময়টাকে বলা হয় ‘জুলাই গণ-অভ্যুত্থান’। এই জুলাই গণ-অভ্যুত্থানের পুরোটা সময় জুড়ে দেশের সংবাদপত্রগুলোতে কী সংবাদ ছাপা হয়েছিলো, কীরকমই বা ছিলো সেই সংবাদের উপস্থাপন- এসব বিষয় সম্পর্কে জানাতে এবং জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করতে ‘সংবাদচিত্রে জুলাই অভ্যুত্থান’ শীর্ষক দুই দিনব্যাপী একটি তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
রবিবার(২৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিকভবনের পাশে দুই দিনব্যাপী এই তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস.এম. এ. ফায়েজ। এসময় বাংলাদেশ মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মাদ তানজীমউদ্দিন খান,বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম,ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী,বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মো. মাহবুবুর রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড এর সদস্য মো. জেহাদ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মিজানুর রহমান সহ বিভিন্ন অনুষদের ডিন,শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা যায়, প্রদর্শনীতে গত জুলাই-আগস্টে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত আন্দোলন ও নানাবিধ ঘটনা সংক্রান্ত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকার শিরোনাম, সংবাদ ও ছবির পেপারকাটিং প্রদর্শিত হয়েছে, যেখানে নয়া দিগন্ত, মানবজমিন, ইনকিলাব, সমকাল, যুগান্তর, কালবেলা, আজকের পত্রিকা, ইত্তেফাক, কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিন,ফিনান্সিয়াল এক্সপ্রেস, বিবিসি,আল-জাজিরা,নিউ এইজ, নিউ নেশন ও সংগ্রামসহ একাধিক মুলধারার সংবাদপত্রে প্রকাশিত জুলাই গণ-অভ্যুত্থানের উল্লেখযোগ্য সংবাদগুলো স্থান পেয়েছে।
এবিষয়ে সাংবাদিক সমিতির সভাপতি মো. কামরুল হাসান বলেন, ‘গত জুলাই-আগস্টে চলমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দুঃসহ দিনের স্মৃতিগুলোকে উপস্থাপন করার পাশাপাশি সেই সময়ে সংবাদমাধ্যম ও সাংবাদিকরা কতটা ঝুঁকি নিয়ে, কখনও জীবন হুমকির মুখে ফেলে, নিরপেক্ষ ও সত্য তথ্য মানুষের কাছে পৌঁছে দিয়েছেন-তা স্মরণ করিয়ে দিতেই এই প্রদর্শনীর আয়োজন। এই প্রদর্শনী ভবিষ্যতে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর অনুপ্রেরণা হিসেবেও কাজ করবে বলে আমি বিশ্বাস করি।’
এমএসএম / এমএসএম
সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ
নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার
পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা
কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও
ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা