চন্দ্রঘোনায় মধ্যরাতে শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ চুরি
কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন এর তালুকদার পাড়ার একটি বাড়িতে মঙ্গলবার মধ্যরাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ না থাকায় চোরেরা দরজা ভেঙে ডুকে বাড়িতে থাকা স্বর্ণ, নগদ টাকা সহ মূল্যবান সব মালামাল লুট করে নিয়ে গেছে।
বাড়িটির মালিক কাপ্তাইয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ম্রাসিংনু মারমা জানান, আমরা গতরাতে বাসায় পরিবারের কেউ ছিলাম না। এইসময় মধ্যরাতে বাসায় চুরির ঘটনা ঘটেছে। সকালে খবর পেয়ে বাসায় ছুটে এসেছি। বাসায় এসে দেখি জিনিসপত্র সব এলোমেলো। আমার বাসায় আলমারিতে থাকা পরিবারের সদস্যের প্রায় ৮ ভরি স্বর্ণ, নগদ টাকা সহ প্রায় ১৫ লক্ষ টাকার সম্পদ চুরি করে নিয়ে গেছে চোরেরা। এই ঘটনায় কাপ্তাই থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছি।
এদিকে কাপ্তাইয়ে হঠাৎ করে বেড়ে গেছে চুরির ঘটনা। মাত্র ১ সপ্তাহ আগে উপজেলার আবাসিক এলাকার একটি সরকারি কোয়াটারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এছাড়া এমন ঘটনায় এলাকাজুড়ে আতংক সৃষ্টি হয়েছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই
বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন
চন্দনাইশে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ উপলক্ষে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে নদীভাঙনের তীব্রতা বৃদ্ধি, বসতভিটা হারিয়ে অন্য জেলায় আশ্রয় নিচ্ছেন মানুষ
দেবে যাচ্ছে ঘের সংলগ্ন মনিরামপুর-নওয়াপাড়া সড়ক, উঁপড়ে পড়ছে গাছ
অবৈধভাবে সার মজুত রোধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা
ঢাকা ইপিজেডে কারখানা শ্রমিকদের জন্য সমন্বিত চক্ষু ও এনসিডি স্বাস্থ্য
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬১৩ জন শ্রমিক ছাঁটাই
শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত