মুকসুদপুর দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত
২০২৪-২৫ অর্থবছর প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়ন ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় ২৭ মে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলার উপ-পরিচালক আব্দুল কাদের সরকার। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুনমুন সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মো: বাহাউদ্দীন শেখ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা বিএডিসি কর্মকর্তা মেহেদী হাসান,মুকসুদপুর জোনাল কার্যালয়ের ডিজিএম মো: তুষার আহম্মেদ,উপজেলা সমবায় সমিতি কর্মকর্তা সাইফুল ইসলাম,মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোশাররফ হোসেন ,গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আয়েশা সিদ্দিকী,মুকসুদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি তারিকুল ইসলাম ও মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান মিন্টু প্রমূখ।
এমএসএম / এমএসএম
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ