ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আম ফাউন্ডেশন ভোলাহাটে আম বাজারজাতকরণের শুভ উদ্বোধন


বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট photo বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট
প্রকাশিত: ২৭-৫-২০২৫ দুপুর ২:১

চাঁপাইনবাবগঞ্জে আম ফাউন্ডেশন ভোলাহাটে আমা বাজারজাতকরণের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৭ মে মঙ্গলবার সকালে ২০২৫ সালের আম বাজারজাতকরণের উদ্বোধন করেন ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। সদস্য সচিব মোঃ মুনসুর আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, বিএমডিএ'র সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহতাব উদ্দিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন, আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, আমচাষী, ব্যবসায়ী, আড়ৎদারগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আম ফাউন্ডেশন ভোলাহাটের গঠনতন্ত্র এবং নিয়মনীতি মেনে সবাইকে ব্যবসা করার জন্য আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি মোঃ মনিরুজ্জামান। আম ফাউন্ডেশনের মান ক্ষুণ্ণ হয় এমন কাজ না করতে সবার প্রতি অনুরোধও জানান তিনি। এবছর ভোলাহাট উপজেলায় মোট তিন হাজার ছয়শত চৌত্রিশ (৩৬৩৪) হেক্টর আম বাগানে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫০০০ মে. টন যার বাজারমূল্য আনুমানিক ২৫০-৩০০ কোটি টাকা।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়