মানিকগঞ্জে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ২৪
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে দায়ে ২৪ জনকে আটক করেছে কোস্টগার্ড। তাঁদের মধ্যে দুজন বিএনপির নেতা রয়েছেন। মঙ্গলবার ভোরে পদ্মার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে কোস্টগার্ড ঢাকা অঞ্চল।
আটকের বিষয়টি কোস্ট গার্ড সদর দপ্তরের (মিডিয়া) লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশিদ নিশ্চিত করেছেন।
জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আযম ও সুতালড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মিন্টুও রয়েছেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান বলেন, ২৪ জনকে আটকের পর তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার আশরাফ বলেন, পদ্মার ধূলসুরা ও ইবরাহিমপুর ইলিশা পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। ভোরের দিকে অভিযান চালিয়ে পাঁচটি ড্রেজার, তিনটি বাল্কহেড ও ৮৫ হাজার টাকা জব্দ করে কোস্টগার্ড। আটক ২৪ জনের বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা হচ্ছে।
হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধা বলেন, অবৈধভাবে বালু তোলার সঙ্গে বিএনপির কোন নেতাকর্মী জড়িত থাকলে তদন্ত করে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার