ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বাজেটে ক্রীড়াঙ্গনের বরাদ্দ কমছে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৬-২০২১ বিকাল ৫:৪৭

‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামে জাতীয় সংসদে আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট আজ পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। করোনার নেতিবাচক প্রভাব সারা বিশ্বের মতো বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও পড়েছে। এবারের বাজেটে তাই অনেক কিছুই কাটছাঁট করতে হচ্ছে।

তার প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে বরাদ্দ কমেছে ক্রীড়াঙ্গনে। বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ১১৫ কোটি টাকা। সেখানে চলতি অর্থবছরে প্রস্তাবিত বাজেট ১ হাজার ৪৭৪ কোটি টাকা। প্রায় ৩৫৯ কোটি টাকা বরাদ্দ কমেছে ক্রীড়াঙ্গনে।

গত বাজেটের আগের বাজেটে বাফুফে ২০ কোটি টাকা বিশেষ বরাদ্দ পেয়েছিল। পরের বছর ২০ কোটির বদলে ১০ কোটি টাকা দিয়ে সরকার বাফুফেকে এ অর্থ খরচ না করে স্থায়ী আমানত হিসেবে রাখতে বলেছিল।

দেশের ৫৩টি ক্রীড়া ফেডারেশন ও সংস্থার জন্য সরকারি বরাদ্দ বরাবরই অপ্রতুল। কোনো কোনো ফেডারেশন তো সরকারের কাছ থেকে বছরে ১০-১৫ লাখ টাকার বেশি পায় না।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রীদের মধ্যে উপস্থিত রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ প্রমুখ।

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড