ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

অবৈধ পথে পাচার কালে সেগুনের কাঠ উদ্ধার করল সেনাবাহিনী


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৮-৫-২০২৫ দুপুর ১২:৪০

অবৈধ পথে পাচারকালে ট্রাকভর্তি বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। কাপ্তাই সেনা জোনের ( ৫৬ ই বেংগল) আওতাধীন রাজস্থলী আর্মি ক্যাম্পের সেনা বাহিনী অভিযান চালিয়ে মূল্যবান সেগুন গোল কাঠ গুলি আটক করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (২৭ মে) রাতে রাজস্থলী আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মাসুদুল আলমের নেতৃত্বে একটি সেনা টহল দল রাজস্থলী উপজেলার ক্রংসাগুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাচারকালে মূল্যবান সেগুন কাঠ ভর্তি একটি ট্রাক আটক করে। জব্দকৃত কাঠের আনুমানিক মুল্য ২ লাখ ২০ হাজার টাকা বলে সূত্রটি জানায়। আটককৃত কাঠ গুলো রাজস্থলী বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়। 

বন বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক স্টেশন কর্মকর্তা জানায়, কাঠ পাচারকারী একটি মহল বন বিভাগ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে নানা কৌশলে সড়ক ও পাহাড়ি পথে অবৈধ ভাবে কাঠ পাচার করে থাকে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই

বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন

চন্দনাইশে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ উপলক্ষে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে নদীভাঙনের তীব্রতা বৃদ্ধি, বসতভিটা হারিয়ে অন্য জেলায় আশ্রয় নিচ্ছেন মানুষ

দেবে যাচ্ছে ঘের সংলগ্ন মনিরামপুর-নওয়াপাড়া সড়ক, উঁপড়ে পড়ছে গাছ

অবৈধভাবে সার মজুত রোধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা

ঢাকা ইপিজেডে কারখানা শ্রমিকদের জন্য সমন্বিত চক্ষু ও এনসিডি স্বাস্থ্য

কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬১৩ জন শ্রমিক ছাঁটাই

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা