ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়ি উত্তরে উপজেলা হলে দাবী অর্ধেক পূরণ হবে - বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৫-২০২৫ দুপুর ১২:৫৭
 দিনব্যাপী সরকারি সফরে ফটিকছড়িতে আসলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ জিয়াউদ্দিন। ২৭ শে মে (মঙ্গলবার)উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুপুর ২ টায় এক মতবিনিময় সভার আয়োজন হয়। ফটিকছড়ি উপজেলার সরকারি-বেসরকারী কর্মকর্তা, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং ছাত্র প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ জিয়াউদ্দীন বলেন, ফটিকছড়ি উত্তরে উপজেলা করলে দাবীর প্রায় অর্থেক আদায় হবে। তবে নতুন উপজেলা প্রয়োজন আছে কিনা? বা এর প্রয়োজনীয়তা এসব নিজ চোখে দেখতে আসলাম। তবে আপনারা অবশ্যই বলতে হবে, না বললে সঠিক জায়গায় কথাগুলো পৌছাবে কিভাবে? আশা করি আপনারা ফটিকছড়িবাসি যে দাবিগুলো দিয়েছেন তা অবশ্যই বাস্তবায়ন হবে। তার মধ্যে অন্যতম ফটিকছড়ির উত্তরে একটি আলাদা উপজেলা বাস্তবায়ন করা।প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিভাগীয় কমিশনার আরো বলেন,ফটিকছড়ি উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তারা এত বড় উপজেলায় কাজ করতে সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। আলাদা উপজেলা হলে প্রত্যেকটি দপ্তর নতুনভাবে হবে। আলাদা বাজেট প্রণয়ন হবে, এতে ৪০% এর অধিক প্রায় অর্ধেক দাবি আদায় হয়ে যাবে। এ সময় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক,সাংবাদিক ও ছাত্র প্রতিনিধিরা তাদের নানান দাবি তুলে ধরেন বিভাগীয় কমিশনারের কাছে। 
এ সফরে 'চা' শ্রমিকদের জন্য আবাসন নির্মাণ কর্মসূচীর আওতায় নির্মিত ঘরের চাবি হস্তান্তর ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ, এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ তথা প্রবল বন্যায় ক্ষতিগ্রস্থ মসজিদ ও ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদান তহবিল হতেঅনুদান বিতরণ করেন বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন। 
এর আগে সকালে বিভাগীয় কমিশনার উপজেলার নারায়ণহাট ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন এবং ডিজিটাল সেন্টার ও ইউনিয়ন ভূমি কার্যালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।পরে নারায়ণহাট ডিগ্রি কলেজের একটি সভায় যোগ দেন।
দুপুরে ড. জিয়াউদ্দীন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় পরিদর্শন করেন এবং নবনির্মিত উপজেলা কমপ্লেক্স ভবন, মিলনায়তন ও ওয়াকওয়ে উদ্বোধন করেন। এরপর আধ্যাত্মিক নগরী মাইজভান্ডার শরীফ সফর করেন এবং জিয়ারত করেন। 
 নাজিরহাট পৌরসভা কার্যালয় পরিদর্শন শেষে চট্টগ্রামের উদ্দেশে ফটিকছড়ি ত্যাগ করেন বিভাগীয় কমিশনার। 
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “বিভাগীয় কমিশনারের এই সফর ফটিকছড়ির জন্য অনেক উন্নয়ন সাধন হবে বলে মনে করি। এবং প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে। আমাদের ফটিকছড়ির বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠান শিক্ষক,মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও ছাত্র প্রতিনিধিরা তাদের যৌক্তিক দাবিগুলো বিভাগীয় কমিশনার মহোদয় কে আমরা জানিয়েছি আশা করি  নিয়মতান্ত্রিকভাবে বাস্তবায়ন হবে। 

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ