মহাসড়কে পথ দেখাবে এখন জাককানইবি'র নাম ফলক
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রোড ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সংযোগস্থল (জিরো পয়েন্ট) এ নবনির্মিত ওভার ব্রিজের দুই পাশেই বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন নামফলক স্থাপন করা হয়েছে।
এতে আনন্দিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের এক শিক্ষার্থী বলেন, “আমরা দীর্ঘদিন ধরেই অনুভব করছিলাম যে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান অনেকেরই অজানা। অনেক সময় অতিথি, নতুন শিক্ষার্থী কিংবা আগত পরীক্ষার্থীরা সঠিকভাবে ঠিকানা খুঁজে পেতে সমস্যায় পড়তেন। এই নামফলক স্থাপনের ফলে এখন কেউ আর বিভ্রান্ত হবে না। সবচেয়ে বড় কথা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি পথ চলতি মানুষের দৃষ্টিগোচরে আসবে। এটি শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের গৌরবই বৃদ্ধি করবে না, বরং কবির আদর্শও ছড়িয়ে দেবে পথের পাশে দাঁড়িয়ে। আমরা এতে সত্যিই গর্বিত ও আনন্দিত।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের এই নামফলক ২৭ মে ২০২৫ তারিখ মঙ্গলবার লাগানো হয়। উপাচার্য বলেন, '‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হতে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। প্রথমবার আসা ব্যক্তিবর্গের জন্য বিশ্ববিদ্যালয় খুঁজে বের করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে। এই নামফলক লাগানোর ফলে ঢাকা-ময়মনসিংহে যাতায়াতরত ব্যক্তিগণের এখন আর বিশ্ববিদ্যালয়কে খুঁজে বের করতে হবে না। বিশ্ববিদ্যালয়ের নাম এমনিতেই তাঁদের নজর কাড়বে। এর ফলে একদিকে বিশ্ববিদ্যালয়ে আগত সকলের জন্য সুবিধা হবে এবং অপরদিকে বিশ্ববিদ্যালয়ের নাম সবার মাঝে ছড়িয়ে যাবে।’'
এমএসএম / এমএসএম
ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬
২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ
ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের
শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ
সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা
‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা