ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পবিপ্রবিতে ওয়াল ধ্বসে প্রাণগেল নির্মাণ শ্রমিকের


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২৮-৫-২০২৫ দুপুর ৩:৫৬

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে( পবিপ্রবি)  ওয়াল ধ্বসে  রাফি (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।  ২৮ মে ( বুধবার) দুপুর সাড়ে বারেটার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এ ঘটনা ঘটে।  সে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জব্বার খানের ছেলে।
জানাগেছে রাফি প্রতিদিনের ন্যায় সকালে পবিপ্রবি তে  পানির লাইনের (প্লাম্বিং) এর কাজ করতে  গিয়ে উপরের ওয়াল ধ্বসে মাথার উপরে পড়ে চাপা পরে ।  
 বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে  বেলা দুইটার দিকে উদ্ধার করে দুমকী  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন । 
পটুয়াখালী ভায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের প্রধান দেওয়ান মো. রাজিব জানান, দেয়ালটি অরক্ষিত ছিলো এবং দেয়ালে ব্যহৃত নির্মাণ সামগ্রী যথেষ্ট দূর্বল ছিলো যে কারণেই উপর থেকে দেয়ালটি ধ্বসে পরে।
এবিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান আমির বিল্ডার্সের সত্ত্বাধিকারী আমির হোসেনে জানান, তিনি বিষয়টি জেনেছেন। নিরাপত্তা সামগ্রী ছাড়া কাজ করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমাদের প্রতিষ্ঠানের যেমন দায়ভার রয়েছে তেমনি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের দায়ভার রয়েছে। 
পবিপ্রবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইউনুছ শরীফের ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করলে তিনি পরে কথা বলবেন বলে জানিয়েছেন। 
দুমকী থানার এসআই সজিব জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে  ফায়ার সার্ভিসের সহায়তায় একজন নির্মাণ শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  লাশ থানায় নিয়ে আসা হয়েছে। মৃতের নির্ভরযোগ্য অভিভাবকের সাথে আলাপ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
পবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. ইখতিয়ারউদ্দিন জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন

কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন

কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

এসিআই ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা

পবিপ্রবির শিক্ষার্থীকে মারধর-ছাত্রী হেনস্তা, স্থানীয়দের বিরুদ্ধে মামলা