ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে মানববন্ধন


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৮-৫-২০২৫ বিকাল ৫:৮

 কুষ্টিয়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরিত করার দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদ। আজ বুধবার বেলা ১২টায়  কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি শেষে পৌর চত্বরে অভিযোগ বক্স স্থাপন করা হয়।

সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট শামিম উল হাসান অপুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সদস্য সচিব কে এম জাহিদ, সদস্য হাফিজুর রহমান লালু, এ্যাড. হাফিজুর রহমান, শাহারিয়া ইমন রুবেল, আবু মনি সাকলায়েন এলিন, ইঞ্জিনিয়ার মাহমুদ আল হাফিজ অভি, রাসেল পারভেজ।

এসময় অ্যাড. শামিম উল হাসান অপু বলেন, কুষ্টিয়া পৌরসভা একটি প্রাচীন পৌরসভা। যার বয়স দেড়শ বছরের অধিক। এই ঐতিহ্যবাহী 'ক' শ্রেণীর পৌরসভা। 'ক' শ্রেণীর কয়েকটি পৌরসভা সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়েছে, কিন্তু কুষ্টিয়া পৌরসভা এখনো সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়নি। সেই কারণেই মূলত আজ আমাদের এই কর্মসূচি। তিনি আরো বলেন, একটি পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরিত করতে হলে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুসারে বর্তমানে সিটি কর্পোরেশন গঠনের জন্য ৮ টি শর্ত পুরণ করতে হয়। যার সবকটি কুষ্টিয়া পৌরসভার রয়েছে। কুষ্টিয়া পৌরসভার মধ্যে রয়েছে মেডিকেল কলেজ ও হাসপাতাল, সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, সরকারি ও বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়, রয়েছে সেতু, কুষ্টিয়া চিনিকল ও বিআরবি গ্রুপসহ বিভিন্ন ভারি শিল্পকারখানা। প্রাই ৪৩ বর্গ কি.মি আয়তনের কুষ্টিয়া পৌরসভায় ৩৯ হাজার হোল্ডিং রয়েছে। তাই কুষ্টিয়া পৌরসভা কে সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা আমাদের মৌলিক দাবি। যতদিন এই দাবি পূরণ না হবে ততদিন আমরা কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদ রাজপথে আন্দোলন সংগ্রাম করব। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের সদস্যবৃন্দ, সমাজসেবী এবং বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ।
মানববন্ধন কর্মসূচি শেষে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের উদ্যোগে পৌর চত্বরে অভিযোগ বক্স স্থাপন করা হয়।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের