ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৫-২০২৫ বিকাল ৫:১১

 “শিশু থেকে প্রবীণ-পুষ্টিকর খাবার সর্বজনীন” এ শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫’র উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম অনুষ্ঠানের সভাপতি হিসেবে জাতীয় পুষ্টি সমপ্তাহের উদ্বোধন ঘোষনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এরফান আহম্মেদ জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব, মানব দেহে পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা, বিভিন্ন খাদ্যের গুণগত মান, পুষ্টিকর খাবারের অভাবজনিত সমস্যা তুলে ধরেন। তিনি পুষ্টি সপ্তাহে সচেতনতা বৃদ্ধির জন্য মসজিদের ইমামগণের মাধ্যমে প্রচার, স্কুলের শিশুদের মাঝে চিত্রাংকন প্রতিযোগতা ও এতিম খানায় পুষ্ঠিকর খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে বলে জানান। উক্ত অনুষ্ঠানের বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মোস্তফা কামাল, ডা. ওমর ফারুক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতাই কুমার মাহাতো, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাসির আহম্মেদ খাঁন, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বাবিক খন্দকার প্রমূখ।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার